বিশ্বনাথ বিডি ২৪ || 16 March, 2018, 9:14 PM || খেলাধুলা
বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়ন ফুটবল এসোসিয়েশন আয়োজিত ৩য় স্বাধীনতা কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের সামনের মাঠে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে রুপালী যুব সংঘ হাসনাজীকে হারিয়ে দৌলতপুরের আমরা সবাই বন্ধু ক্লাব জয়লাভ করে।
এসোসিয়েশনের সভাপতি মাসুদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজির আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আমির আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইরন মিয়া, সমাজসেবক হাফিজ আরব খান, নার্সিং হোম একাডেমির ডিরেক্টর সুলতান খান,
এসোসিয়েশনের উপদেষ্টা ছাদ মিয়া, দৌলতপুর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি রায়হান আহমদ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি রিপন আহমদ, আলমাছ আলী, বুরহান উদ্দিন, ইয়াছিন মিয়া, রুহুল আমিন, সুমন আহমদ, সহ-সাধারণ সম্পাদক জাকির ডন, জাহেদ আনান, নেছার আহমদ, ডালিম খান ইমন, জাহির আলী, সাংঘঠনিক সম্পাদক জুবেল মিয়া, মারুফ খান, অর্থ সম্পাদক শওকত আলী ইমন প্রমুখ।



