বিস্তারিত
  • বিশ্বনাথ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন, মোহামেডানকে হারিয়ে রেইনবো চ্যাম্পিয়ন


    বিশ্বনাথ বিডি ২৪ || 09 March, 2018, 6:57 PM || খেলাধুলা


    বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, গ্রামাঞ্চলে অনেক প্রতিভাবান ফুটবলার আছে। বেশী বেশী টুর্নামেন্ট না হওয়ার কারণে প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসছেনা। এখন থেকে ইউনিয়ন টুর্নামেন্টের পাশাপাশি উপজেলা লীগের আয়োজন করা হবে। এসব আয়োজনে বেরিয়ে আসবে খেলোয়াড়রা।
    তিনি শুক্রবার বিকেলে বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়ন ফুটবল এসোসিয়েশন আয়োজিত ২য় বিশ্বনাথ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রেইনবো এফসির ৫-৪ গোলে মোহামেডান এসসি-চান্দশির কাপনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম।

    বিশ্বনাথ সদর ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের সভাপতি শিপন তালুকদারের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন।

    এসময় উপস্থিত যুক্তরাজ্য প্রবাসী আবদুর রব, শামছুল ইসলাম, তজম্মুল আলী, আলা উদ্দিন, মুরব্বী সুরুজ আলী, সোনাফর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, সাংবাদিক আশিক আলী, রুহেল আহমদ, নবীন সুহেল, বদরুল ইসলাম মহসিন, তরুণ সংগঠক ফজলুর রহমান, মনোহর হোসেন মুন্না, সাইদুর রহমান রাজু, ফয়জুল ইসলাম জয়, আলাল আহমদ, ইরমান আহমদ সুমন, কবির আহমদ, মোহাম্মদ আলী, কয়েছ আহমদ, ব্যবসায়ী শাহিন আহমদ, জুয়েল আহমদ প্রমুখ। ধারাভাষ্যকার হিসেবে উপসিস্থত ছিলেন গনি মিয়া ও মোহাম্মদ আলী লিটন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ