বিস্তারিত
  • বিশ্বনাথে অলংকারীতে ১০ম টি-২০ ক্রিকেট লীগ সম্পন্ন


    বিশ্বনাথ বিডি ২৪ || 08 March, 2018, 7:20 PM || খেলাধুলা


    বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নে ১০ম টি-২০ ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রামধানা ও কামালপুরের মধ্যবর্তী মাঠে ফাইনাল খেলা শেষে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরন করা হয়।
    ফাইনালে লাল সবুজ ক্রিকেট ক্লাব- আলমনগরকে ১১১ রানে হারিয়ে বন্ধন ক্রিকেট ক্লাব কামালপুর চ্যাম্পিয়ন হয়। এসোসিয়েশনের সভাপতি ফাহিম আহমদ রিপনের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার নাক্কাস দিলশাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল।
    শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন বাবুল হোসেন মোহন। বিশেষ অতিথির বক্তব্য দেন পুরানবাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বিশিষ্ঠ ব্যবসায়ী ও ক্রিড়ানুরাগী জসিমউদ্দিন, এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আমির আলী, ৩নং অলংকারী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি রাসেল আহমদ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অলংকারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ছালেহ আহমদ তোতা, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়ানুরাগী ফারুক আহমদ, বিশিষ্ঠ ব্যবসায়ী ওলিউর রহমান, অলংকারী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি মুকিত তুহিম, বিশিষ্ঠ ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী শেখ সেলিম, শেখ ডালিম, ফেইসবুক ভিত্তিক সামাজিক সংগঠন, অসহায় শিশুদের পাশে দাড়াইয়ের উদ্যোক্তা শেখ আবদুস শহিদ আলেক্স ও সংগঠক আর.কে মুন্না।


    অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোসিয়েশনের সহ-সভাপতি মিজানুর রহমান, রুজেদ আহমদ, আবদুল হাফিজ, সহ-সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন, আবদুল মুকিত বাপ্পী, ছানাউল হক, অলিউর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান ওলি, সহ-সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন, জাহাঙ্গীর আহমদ, নাসিরউদ্দিন, ইয়াছিন উল্লাহ, ক্রিড়া সম্পাদক আবু বক্কর, সহ-ক্রিড়া সম্পাদক এমরান হোসেন, লাভলু মিয়া, শাহেদ আহমদ, হোসাইন আহমদ, রুজেল আহমদ, ফয়ছল আহমদ, প্রচার সম্পাদক তায়েফ আহমদ, সহ-প্রচার সম্পাদক জাহেদ আহমদ, শহিদুল্লাহ, আক্তার আহমদ, রিজন আহমদ, দপ্তর সম্পাদক মিরাজ আহমদ, সহ-দপ্তর সম্পাদক শেখ মুস্তাক, তাজুল ইসলাম, কামরুল ইসলাম, আম্পায়ার প্রতিনিধি জুবায়ের আহমদ, ফয়জুল ইসলাম, আবদুর রহমান ডালিম, খছরু মিয়া, সদস্য ময়নুল ইসলাম মঞ্জুল, জাহির খান, নাসিরউদ্দিন, শিপন আহমদ, সুমন আহমদ, ফখরুল ইসলাম প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ