বিস্তারিত
  • বিশ্বনাথে ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট’র সেমি-ফাইনাল খেলায় মোহামেডান স্পোটিং ক্লাব চানশির কাপনের জয়লাভ


    বিশ্বনাথ বিডি ২৪ || 01 March, 2018, 8:48 PM || খেলাধুলা


    ক্রাড়ীনুরাগী, সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী হাজী বাবুল আলী বলেছেন, সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মান করতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে হবে। কারণ খেলাধুলা মানুষকে অপরাধ প্রবনতা থেকে দূরে রেখে শরীর গঠনে গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি বছর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট যেন অব্যাহত থাকে,সেজন্য তিনি সকলের প্রতি আহবান জানান। তিনি আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার শাহজিরগাঁও গ্রামের পশ্চিমের ফুটবল মাঠে বিশ্বনাথ ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে ‘২য় বিশ্বনাথ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট’র প্রথম সেমি-ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।

    প্রথম সেমি-ফাইনাল খেলায় মোহামেডান স্পোটিং ক্লাব চানশির কাপন ২-০ গোলের ব্যবধানে সুন্দর আলী স্পোটিং ক্লাব হরিকলসকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। এসোসিয়েশনের সভাপতি শিপন তালুকদারের সভাপতিত্বে এবং জেলা ধারাভাষ্যকার সমিতির সদস্য মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী এমএ রব, ইলিয়াস মিয়া (মতিন), সমাজসেবক হাজী রজিব উল্লা, সুরুজ আলী, সোনাফর আলী, আতাউর রহমান দুলাল, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের।

    এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক মকবুল আলী, ফুটবলার আবদুস সালাম, ব্যবসায়ী মুক্তার মিয়া, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি শামছুল ইসলাম মোমিন মুমিন, সাবেক ফুটবলার সাবুল আহমদ, সুন্দর আলী, সংগঠক কয়েছ আহমদ, ইমরান আহমদ সুমন, সাজন মিয়া প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ