বিস্তারিত
  • বিশ্বনাথে ১২তম রামপাশা ইউনিয়ন ক্রিকেট লীগ সম্পন্ন


    বিশ্বনাথ বিডি ২৪ || 25 February, 2018, 9:00 PM || খেলাধুলা


    বিশ্বনাথে উপজেলার রামপাশা ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘১২তম রামপাশা ইউনিয়ন ক্রিকেট লীগ’ সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে অনুষ্ঠিত ফাইনাল খেলায় এসপি ক্রিকেট ক্লাব ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন এসপি ক্রিকেট ক্লাবের অধিনায়ক সাব্বির আহমদ।
    ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন রামাপাশা ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।
    এসোসিয়েশনের আহবায়ক আবুল কালামের সভাপতিত্বে ও সাবেক সভাপতি এনামুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামপাশা ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বশির আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রাসেল আহমদ, ক্রিক এইড ইউকের চেয়ারম্যান মিজানুর রহমান, রামপাশা ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি আরব শাহ। স্বাগত বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি ইসলাম উদ্দিন।
    অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক ফিরুজ আলী, শিক্ষানুরাগী জিতু মিয়া, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি কাওছার আহমদ, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সহ সভাপতি সিরাজুল ইসলাম রুকন, রামপাশা ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল মুকিত সুমন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ