বিশ্বনাথ বিডি ২৪ || 21 February, 2018, 6:43 PM || খেলাধুলা
বিশ্বনাথে মঙ্গলবার বিকেলে ‘৭ম ফুটবল খাজাঞ্চী স্টেশন ক্লাব ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন করা হয়েছে। শান্তির প্রতিক কবুতর উড়িয়ে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন ক্রীড়ানুরাগী ও সমাজসেবক আশরাফুর রহমান চৌধুরী। উদ্বোধকের বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী আলহাজ্ব আরশ আলী গনি।
খাজাঞ্চী রেলওয়ে স্টেশনের উত্তরের মাঠে টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজকে ১-০ গোলে হারিয়ে তোফায়েল স্মৃতি লামাকাজী ইউনিয়ন ফুটবল একাডেমী নিজেদের শুভ সূচনা করেছে। খেলায় ধারাভাষ্য প্রদান করেন আবদুল আহাদ, জুয়েল আহমদ নুর ও জুয়েল আহমদ।
টুর্ণামেন্ট আয়োজক কমিটির সভাপতি ফয়ছল আহমদের সভাপতিত্বে ও সদস্য আখতার হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউপির সাবেক চেয়ারম্যান পীর মোহাম্মদ লিয়াকত হোসাইন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য কবির আহমদ কুব্বার। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সুহেল মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সমাজসেবক সমুজ মিয়া, টুর্ণামেন্টের উপদেষ্ঠা বাদশা মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, সংগঠক কয়েছ আহমদ, ক্লাবের সহ সভাপতি আপ্তাব মিয়া, আপ্তাব আলী, সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক মাসুক মিয়া, জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির বাবুল, অর্থ সম্পাদক ইরন মিয়া, দপ্তর সম্পাদক মঈন উদ্দিন, প্রচার সম্পাদক আক্তার আলী, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সোহাগ, ছমরু, ফরিদ, নজরুল, শিহাব, জাহেদ, রিপন, খয়রুল, আবুল কাশেম প্রমুখ।



