বিস্তারিত
  • বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নে এশিয়ান রৌজ ৮ম ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


    বিশ্বনাথ বিডি ২৪ || 19 February, 2018, 12:06 AM || খেলাধুলা


    বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মান করতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে হবে। কারণ খেলাধুলা মানুষকে অপরাধ প্রবনতা থেকে দূরে রেখে শরীর গঠনে গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    তিনি রোববার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে এশিয়ান রৌজ ফুটবল ক্লাব উদ্যোগে ও মুক্তার আলী ফাউন্ডেশনের আয়োজনে ৮ম ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।

    টুর্নামেন্ট সহ-সভাপতি আমির আলীর সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, সমাজসেবক আবদুল মুমিন বাবুল, কলমদর আলী, আরব খান, মুহি উদ্দিন আহমদ সুন্দর, আশিক আলী, সিদ্দেক আলী, সায়েক আহমদ,আবদুল কালাম, আবদুল মজিদ, আবদুল করিম, আবদুল জলিল, ইউসুফ আলী, আমির আলী, আমির মিয়া, আওলাদ আলী, রজব আলী, মনোফর আলী, মহি উদ্দিন ইলিয়াস, প্রবাসী আবদুল করিম, সাংবাদিক অসিত রঞ্জন দেব, তরুণ সংগঠন শফিক আহমদ পিয়ার প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ