বিস্তারিত
  • প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ


    বিশ্বনাথ বিডি ২৪ || 14 February, 2018, 11:32 PM || খেলাধুলা


    ত্রিদেশীয় সিরিজের পর টেস্ট সিরিজেও হার মেনেছে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যা সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও বিটিভি।

    কিন্তু এই সিরিজের আগে ইনজুরি হানা দিয়েছে বাংলাদেশ শিবিরে। ত্রিদেশীয় সিরিজে ইনজুরিতে পড়েছেন সাকিব আল হাসান। সেই ইনজুরি থেকে তিনি এখনো সেরে উঠতে পারেননি। তাই খেলা হচ্ছে না টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়কের। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে নিয়েও কিছুটা শঙ্কা তৈরি হয়েছে।

    তামিম যদি খেলেন তাহলে তার সঙ্গে উদ্বোধন করতে নামবেন সৌম্য সরকার। না খেললে সৌম্য সরকারের সঙ্গে মিথুন করবেন ইনিংসের গোড়াপত্তন। নতুন মুখগুলোর দুই-তিনজনের অভিষেক হয়ে যেতে পারে আগামীকাল। শ্রীলঙ্কা দলেও অভিষেক হতে পারে দুই-একজনের।

    তার আগে চলুন দেখে নেওয়া যাক প্রথম টি-টোয়েন্টিতে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ।

    বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
    ১. তামিম ইকবাল/মোহাম্মদ মিথুন
    ২. সৌম্য সরকার
    ৩. আফিফ হোসেন ধ্রুব
    ৪. মুশফিকুর রহিম
    ৫. সাব্বির রহমান
    ৬. মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক)
    ৭. আরিফুল হক
    ৮. মোহাম্মদ সাইফুদ্দিন
    ৯. মেহেদী হাসান/নাজমুল ইসলাম
    ১০. মুস্তাফিজুর রহমান
    ১১. রুবেল হোসেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ