বিশ্বনাথ বিডি ২৪ || 16 September, 2018, 4:49 PM || রাজনীতি, সিলেট
বিশ্বনাথ বিডি ২৪ :: সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমান ছিলেন আওয়ামী লীগের জন্য এক নিবেদিত প্রাণ। তাঁর মৃত্যু সিলেটের আওয়ামী পরিবারের অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হবার নয়।
শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



