সর্বশেষ খবর

bankasiabankasia

নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ


বিশ্বনাথ

বিশ্বনাথবিডি২৪:: বিশ্বনাথে প্রবীণ শিক্ষাবিদ, সাবেক সরকারি কর্মকর্তা, কারিকোনা পঞ্চায়েত কমিটির সভাপতি, এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তি হাজী মো. আব্দুল বারী আর নেই। গত শুক্রবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় সিলেট নগরের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না…রাজিউন। আজ শনিবার বিশ্বনাথ পৌরশহরের কারিকোনা গ্রামের বায়তুল মামু’র জামে মসজিদে জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ..... বিস্তারিত

বিশ্বনাথবিডি২৪:: বিশ্বনাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন উপজেলা পরিষদের সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্যের বার্মিংহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মুজিবুর রহমান চৌধুরী। শনিবার (৪ এপ্রিল) বিকেল আড়াইটার দিকে পৌর শহরের বিশ্বনাথ সরকারি কলেজ রোডের একটি পার্টি সেন্টারে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করে বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান ..... বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক:: বিশ্বনাথে শুক্রবার (৩রা এপ্রিল) নাজির বাজারের পশ্চিমের মাঠে শুরু হয়েছে নাজির বাজার প্রিমিয়ার ফুটবল লীগের ৫ম আসর। সিলেটের ৭টি ফুটবল দলের অংশগ্রহনে ফুটবল লীগের উদ্বোধন উপলক্ষে স্থানীয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।নাজির বাজার ফুটবল লীগ কমিটির সিনিয়র সহসভাপতি হোসাইন আহমদ প্রবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল ..... বিস্তারিত

বিশ্বনাথবিডি২৪:: বিশ্বনাথে উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিমের সমর্থনে স্থানীয় ৫ গ্রামের বাসিন্দাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলার গন্ধার কাপন গ্রামের শাহিন আহমেদের বাড়িতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন স্বর্ণপদকপ্রাপ্ত দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন। ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় গন্ধার কাপন, গোবিন্দপুর, ..... বিস্তারিত

বিশ্বনাথিবিডি২৪:: বিশ্বনাথে রুমন আহমদ (২০) নামে এক তরুণের ঝুলন্ত নিথর দেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার অলংকারী ইউনিয়নের বড়খুরমা (উত্তর) গ্রামের আব্দুল হামিদের ছেলে। আজ সোমবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে লাশ উদ্ধার করে থানায় আনে পুলিশ। এর আগে রবিবার (২৯ মার্চ) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। পুলিশ ও পরিবার সূত্র জানায়, রুমন কৃষি কাজে সম্পৃক্ত ছিলেন। ..... বিস্তারিত

বিশ্বনাথবিডি২৪:: বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও যুক্তরাজ্য প্রবাসী শাহ তাজুল ইসলামের উদ্যোগে এবং তারুণ্যদীপ্ত সামাজিক সংগঠন রেসকিউ লাইফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ‘প্রজেক্ট আল কোরআন বিতরণ’ কার্যক্রমের অংশ হিসেবে পৌর শহরের ‘বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রে’ ৩৫ কপি নূরানী কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। রেসকিউ লাইফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এরপূর্বে আরও ৬ ধাপে উপজেলা-পৌর এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কোরআন প্রশিক্ষণ কেন্দ্র ও এতিমখানায় ..... বিস্তারিত

বিশ্বনাথে মসজিদ ও মাজারে চুরি


বিশ্বনাথ বিডি ২৪ || 29 March, 2026, 8:05 PM || বিশ্বনাথ


নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথে শনিবার দিবাগত (২৮ মার্চ) রাতে মসজিদ ও মাজারে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের সরুয়ালা ননকীপাড়া জামে মসজিদের প্রধান গেটের তালা কেটে দুটি দানবাক্স এবং পশ্চিম শ্বাসরাম গ্রামের ৩৬০ আউলিয়ার অন্যতম সফরসঙ্গী হযরত শাহ ওলী খন্দকার (রহ.) ও পীরে কামিল হযরত ছরমউদ্দিন আউলিয়ার মাজারের দানবাক্সের চেইনের তালা কেটে পুরো দানবাক্স নিয়ে যায়। পাশাপাশি দুটি ..... বিস্তারিত

বিশ্বনাথবিডি২৪::দেশজুড়ে যখন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ও উৎসবের প্রস্তুতি চলছে, তখন এক বুক চাপা কষ্ট আর আতঙ্কে দিন কাটছে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলামের পরিবারের। ষড়যন্ত্রমূলক মাদক মামলায় নাম জড়িয়ে দেওয়ায় বর্তমানে ফেরারি অবস্থায় রয়েছেন শহিদুল ইসলাম ও তার পুত্র। শুক্রবার (২০ মার্চ) রাতে নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে আলাপকালে কান্নায় ভেঙে পড়ে এই অভিযোগ ..... বিস্তারিত

বিশ্বনাথবিডি২৪:: বিশ্বনাথে ফারজানা খাতুন নামের ৫ বছর বয়সি শিশুকন্যা পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে বিশ্বনাথ পৌর এলাকার মুফতিরগাওঁ গ্রামের রুবেল মিয়ার মেয়ে। (২৭ মার্চ) শুক্রবার সকাল নয়টার দিকে নিজ বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। স্থাণীয়রা জানান, পরিবারের অজান্তে সকালে কোনো এক সময় বাড়ির পাশ্ববর্তি পুকুরে পড়ে যায়। হঠাৎ পরিবারের লোকজন শিশুকন্যা খোজাখুজি করতে থাকেন। অনেক খোজাখুজির পর পুকুরের পানিতে ..... বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক ::: সিলেটের বিশ্বনাথে নানান আয়োজনে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ পালন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন এবং কেন্দ্রীয় স্মৃতি স্তম্ভে ৩১ বার তোপধ্বনির প্রদানের মধ্য দিয়ে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।এরপর সূর্যোদয়ের সাথে মহান স্বাধীনতা দিবসে ‘শহীদদের’ ..... বিস্তারিত