বিস্তারিত
  • হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বিশ্বনাথে আনন্দ মিছিল-মিষ্ঠি বিতরণ


    বিশ্বনাথ বিডি ২৪ || 23 August, 2026, 8:04 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বিশ^নাথে আনন্দ মিছিল ও মিষ্ঠি বিবতরণ করেছে বিশ্বনাথ উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
    রবিবার (২৩ আগস্ট) বিকেলে বিশ্বনাথ উপজেলা, পৌর বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ব্যানারে প্রবাসী চত্তর থেকে আনন্দ মিছিল শুরু হয়ে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলটির নেতৃবৃন্দ বাসিয়া সেতুর ওপর পথসভায় মিলিত হন।

    লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলে আহবায়ক কমটির সদস্য রুমেল আলীর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির মিয়া, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম নূর উদ্দিন, উপজেলা বিএনপির তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক খায়রুল আমিন আজাদ, বিএনপি নেতা জয়নাল আবেদীন, সাজিদুর রহমান সুহেল, মাহতাব উদ্দিন, রফিকুল আলম ইকবাল, কামরুল ইসলাম বাদশা, মতছির আলী, তখলিছ মিয়া, নুরুজামান, পৌর বিএনপির সদস্য দিলোয়ার মিয়া, ফারুক আহমদ, সায়েস্থা মেম্বার, ছয়ফুল আলম, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, আক্তার হোসেন, আমির আলী, আব্দুল আহাদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন সজিব, ইলিয়াস মিয়া, নিজাম উদ্দিন, আফতার উদ্দিন, নজরুল ইসলাম, আঙ্গুর আলী মেম্বার, আসক আলী, বেলাল আহমদ, তারেক আহমদ,জাকির হোসেন, মারজান আহমদ, আনসার আলী, আশিক আলী, আছকর আলী, নিয়াজুল হক, ছাত্রদল নেতা নাঈম আহমদ, রিজু আহমদ, তামজিদ আহমদ, তারেক আহমদ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ