বিশ্বনাথ বিডি ২৪ || 10 May, 2026, 11:49 PM || বিশ্বনাথ
বিশ্বনাথবিডি২৪:: নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে সিলেট জেলা চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বনাথ উপজেলা। রবিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সিলেট সিটি কর্পোরেশন বালিকা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে এই সাফল্য অর্জন করে। খেলার প্রথমার্ধের ৮ মিনিটের সময় সাথী রানী দাস স্মৃতির গোলে এগিয়ে যায় বিশ্বনাথ। এরপর দু’দল পাল্টাপাল্টি আক্রমণ করলেও বৃষ্ঠির কারণে কর্দমাক্ত মাঠের কারণে কোন দলই আর গোল করতে পারেনি।
১ম বারের মত নতুন কুঁড়ি স্পোর্টসে অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবল ইভেন্টে সিলেট জেলার ১৪টি দলের অংশ দল অংশ নেয়। বিশ্বনাথ উপজেলা ১ম রাউন্ডে কোম্পানীগঞ্জ উপজেলাকে ৩-০ গোলে, কোয়ার্টার ফাইনালে কানাইঘাট উপজেলাকে ২-০ গোলে এবং সেমিফাইনালে বিয়ানীবাজার উপজেলাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়। ফাইনাল খেলায় ১-০ গোলে সিলেট সিটি কর্পোরেশনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিশ্বনাথ উপজেলা বালিকা ফুটবল দল।
ফাইনাল খেলায় উপজেলা দলে হয়ে খেলায় অংশ নেয় রুপন্তী রানী দাস, ইমা আক্তার জেনিফা, রুবা আক্তার মুন্নি, মারিয়া জান্নাত, টুপুর রাণী দাস, সামিরা বেগম, মাহিয়া আক্তার ফারজানা, মুন্নী আক্তার মরিয়ম, জান্নাতুল ফেরদৌস মাহিয়া, সাথী রানী দাস স্মৃতি, ফাতেমা বেগম তমা, মাহদিয়া জান্নাত নাদিয়া, আমিনা জান্নাত মীম, সাজেদা ছইদ আয়েশা, মারজানা তাবাসসুম, সৈয়দা নাঈমা বেগম, প্রীতি রানী সুত্রধর।
দলের কোচ হিসেবে ছিলেন মোহাম্মদ আলী হোসেন, ম্যানেজার হিসেবে ছিলেন মো. হাসানুজ্জামান মিলন, সহকারী ম্যানেজার হিসেবে ছিলেন ওয়াসিম উদ্দিন।
ফাইনালে প্রতিদন্ধিতাকারী বিশ্বনাথ উপজেলা দলের ফুটবল দলকে উৎসাহ দিতে তাদের সাথে ছিলেন সিলেট ২ আসনের সংসদ সদস্যের একান্ত সচিব ময়নুল হক, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল মান্নান রিপন, বিশ^নাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য সমুজ আহমদ সায়মন, মোস্তাক আহমদ মোস্তফা, বিশ^নাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য তৌফিকুর রহমান হাবিব, মো. আব্দুল্লাহ, ক্রীড়া সংগঠক আব্দুল কাইয়ুম, দিলোয়ার হোসেন।



