বিস্তারিত
  • বিশ্বনাথে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদীর


    বিশ্বনাথ বিডি ২৪ || 16 August, 2026, 9:05 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: ‘রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে ‘জাতীয় মৎস্য পক্ষ’র উদ্বোধন করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর। রোববার (১৬ আগস্ট) সকালে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত র‌্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন তিনি।

    উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ও জাতীয় মৎস্য পক্ষ বাস্তবায়ন কমিটির আয়োজনে ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষ্যে র‌্যালীটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর হাত থেকে ‘মৎস্য চাষে সফল উদ্যোক্তা হিসেবে দেওকলস ইউনিয়নের আবু বক্কর ও শুঁটকি উৎপাদনে সফল উদ্যোক্তা হিসেবে লামাকাজী ইউনিয়নের জসিম উদ্দিন’ পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক গ্রহন করেন।

    সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আলমগীর ও গীতা থেকে পাঠ করেন উপজেলা সমবায় কর্মকর্তা ফুলরাণী ভট্টাচার্য্য এবং সভায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (আ.দা.) স্বপন কুমার ধর।

    প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর বলেন, দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষ সম্প্রসারণের মাধ্যমে সমাজ থেকে বেকারত্ব দূর করার পাশাপাশি দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে এ খ্যাত যাতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, আমাদেরকে ঐক্যবদ্ধভাাবে সেলক্ষ্যেই কাজ করতে হবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম।

    এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ