বিস্তারিত
  • বিশ্বনাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ূন কবিরের উদ্যোগে মসজিদে নলকূপ স্থাপন


    বিশ্বনাথ বিডি ২৪ || 31 July, 2026, 8:41 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হুমায়ূন কবিরের উদ্যোগে বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের সমসপুর জামে মসজিদে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।

    শুক্রবার (৩১ জুলাই) বাদ আছর দোয়া মাহফিলের মাধ্যমে এর কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ূন কবিরের আহ্বানে বাংলাদেশ এডুকেশন এন্ড টেকনোলজি সোসাইটির ব্যবস্থাপনায় আন্তর্জাতিক দাতা সংস্থা শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনালের অর্থায়নে মসজিদের মুসল্লিদের সুপীয় পানির এই সুব্যবস্থা করা হলো।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দীন তালুকদার, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী আবু বক্কর সিদ্দিকী, সমসপুর জামে মসজিদ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত মোতাওয়াল্লী কাপ্তান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু, দেওকলস ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলু মিয়া, বিশ্বনাথ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুহেল আহমেদ, যুবদল নেতা কাওছার আহমেদ রাজিব, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ