বিস্তারিত
  • বিশ্বনাথে ছাত্রনেতা প্রবেলের পরিবারের পাশে এমপি তাহসিনা রুশদীর


    বিশ্বনাথ বিডি ২৪ || 12 August, 2026, 8:29 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক:: বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেলের পিতা বিশ্বনাথ সদর ইউনিয়নের ধর্মদা গ্রামের বাসিন্দা, প্রবীণ মুরব্বী মতছির আলী গত রবিবার ইন্তেকাল করেছেন। প্রবীণ ওই মুরব্বীর ইন্তেকালের পর বুধবার মরহুমের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে মরহুমের বাড়ীতে যান সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর।
    এসময় তিনি মরহুম মতছির আলীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এসময় সিলেট ২ আসনের সংসদ সদস্যে তাহসিনা রুশদীর সঙ্গে বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ