বিস্তারিত
  • বিশ্বনাথ উপজেলা,পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের খছড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ


    বিশ্বনাথ বিডি ২৪ || 15 August, 2026, 9:49 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ৩টি স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মত বিশ্বনাথেও খছড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্বনাথ উপজেলা নির্বাচন অফিস সম্প্রতি বিশ্বনাথ উপজেলা পরিষদের জন্য ৭৪টি কেন্দ্র বিশ্বনাথ পৌরসভায় ২০টি কেন্দ্র ও ৮ ইউনিয়নে ৭৭টি ভোট কেন্দ্রের খছড়া তালিকা প্রকাশ করা হয়েছে। ভোট কেন্দ্রের খছড়া তালিকার উপর আপত্তি গ্রহনের শেষ তারিখ ১৮ আগস্ট, প্রাপ্ত নিষ্পত্তির শেষ তারিখ ২৩ আগস্ট এবং আগামী ২৭ আগস্ট খছড়া ভোট কেন্দ্রের সম্ভাব্য তালিকার চুড়ান্তকরণের তারিখ নির্ধারণ করা হয়।
    বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান জানান, বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনের জন্য মোট ৭৪টি কেন্দের খছড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এরমধ্যে লামাকজি ইউনিয়নে ১০টি, খাজাঞ্চি ইউনিয়নে ১০টি, অলংকারি ইউনিয়নে ৬টি, রামপাশা ইউনিয়নে ৮টি, দৌলতপুর ইউনিয়নে ৬টি, বিশ্বনাথ ইউনিয়নে ৪টি, দেওকলস ইউনিয়নে ৫টি, দশঘর ইউনিয়নে ৭টি ও বিশ্বনাথ পৌরসভায় ১৮টি কেন্দ্রের খছড়া তালিকা প্রকাশ করা হযেছে।
    অন্যদিকে বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের জন্য ৯টি ওয়ার্ডে ২০টি ভোট কেন্দ্রের খছড়া তালিকা প্রকাশ করা হয়। এছাড়া ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য মোট ৭৭টি কেন্দ্রের খছড়া তালিকা প্রকাশ করা হযেছে। তারমধ্যে লামাকাজি ইউনিয়নে ১০টি, খাজাঞ্চি ইউনিয়নে ১৩টি, অলংকারি ইউনিয়নে ৯টি, রামপাশা ইউনিয়নে ৯টি, দৌলতপুর ইউনিয়নে ৯টি, বিশ্বনাথ ইউনিয়নে ৯টি, দেওকলস ইউনিয়নে ৯টি ও দশঘর ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।
    ভাট কেন্দ্রের খছড়া তালিকার উপর আপত্তি গ্রহনের শেষ তারিখ ১৮ আগস্ট, প্রাপ্ত নিষ্পত্তির শেষ তারিখ ২৩ আগস্ট এবং আগামী ২৭ আগস্ট খছড়া ভোট কেন্দ্রের সম্ভাব্য তালিকার চুড়ান্তকরণের তারিখ নির্ধারণ করা হয়।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ