বিশ্বনাথ বিডি ২৪ || 01 April, 2019, 7:16 PM || বিশ্বনাথ, সিলেট
বিশ্বনাথ বিডি ২৪:: গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান কাল মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন। তাঁর চিঠির পরিপ্রেক্ষিতে কাল শপথের আয়োজন করা হয়েছে বলে সংসদ সূত্রে জানা গেছে। মোকাব্বির খান বলেন, ‘দলীয় সিদ্ধান্তেই আগামীকাল শপথ নিচ্ছি।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোকাব্বির খান জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে দলীয় প্রতীক উদীয়মান সূর্যে নির্বাচন করেন। আজ সোমবার বেলা তিনটায় গণফোরামের প্যাডে পাঠানো চিঠিতে তিনি দু-এক দিনের মধ্যে শপথ নেওয়ার আগ্রহের কথা জানান। স্পিকার তাঁকে আগামীকাল দুপুর ১২টায় শপথগ্রহণের জন্য সময় দিয়েছেন।



