বিস্তারিত
  • শপথ না নিয়ে উন্নয়ন বঞ্চিত করছেন মোকাব্বির খান এমপি


    বিশ্বনাথ বিডি ২৪ || 23 March, 2019, 5:45 PM || বিশ্বনাথ, সিলেট


    তজম্মুল আলী রাজু :: জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন মো. মোকাব্বির খান। কিন্তু দীর্ঘ প্রায় ৩ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শপথ নিচ্ছেন না তিনি। এনিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর উদিয়মান সূর্য প্রতীক নিয়ে গণফোরামের মো. মোকাব্বির খান ৬৯৪২০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মুহিবুর রহমান (ডাব) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩০ হাজার ৪৪৯। ৩৮ হাজার ৯৭১ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন মো. মোকাব্বির খান।
    বিশাল জয়ের পরও মোকাব্বির খান শপথ না নিয়ে জনগনকে বেকায়দায় ফেলেছেন। অনেকেই বলেছেন-আমরা কি উন্নয়ন বঞ্চিত থাকব। অন্যান্য আসনের সংসদ সদস্যরা উন্নয়নের জন্য বরাদ্ধ পাওয়া শুরু করেছেন। কিন্তু আমাদের এমপি শপথ নেননি কেন? এনিয়ে সিলেট ২ আসনে চলছে আলোচনা-সমালোচনা।
    এ ব্যাপারে মো. মোকাব্বির খানের সাথে মুঠোফোনে আলাপকালে বলেন-বিএনপি’র নির্বাচিত সংসদ সদস্যদের সাথে আলাপ-আলোচনা চলছে। আবারও তাদের সাথে বসব। তারা যদি শপথ না নেন তাহলে ৮/১০ দিনের মধ্যে সিদ্ধান্ত নিব।
    প্রসঙ্গত. এই আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা, ইলিয়াসপতœী তাহসিনা রুশদীর লুনা। হাইকোর্ট তাঁর প্রার্থীতা বাতিল করে। পরে এই আসনে গণফোরাম প্রার্থী মো. মোকাব্বির খানকে সমর্থন দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। তিনি গণফোরামের উদীয়মান সূর্য প্রতীক নিয়ে বিশাল ভোটের ব্যবধানে সিলেট ২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
    বিশ্বনাথ-ওসমানীনগর মিলে গঠিত এই আসনটিতে এর আগে একাধিকবার জয়ী হন ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলী। পরে ২০০৮ সালে বর্তমান সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও ২০১৪ সালের নির্বাচনে এই আসনে নির্বাচিত হন কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ