বিশ্বনাথ বিডি ২৪ || 22 February, 2019, 9:36 PM || বিশ্বনাথ, সিলেট
বিশ্বনাথ বিডি ২৪:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা, সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা’র সুস্থতা কামনায় বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার শতাধিক মসজিদে আজ শুক্রবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এম. ইলিয়াস আলীর একান্ত সচিব ও সিলেট জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক মো. ময়নুল হক জানান, অসুস্থ তাহসিনা রুশদীর লুনা’র সুস্থতা কামনা ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় শতাধিক মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।



