বিস্তারিত
  • দক্ষিণ সুরমার বিবিদইল গ্রামে ধানের শীষের ওঠান বৈঠক


    বিশ্বনাথ বিডি ২৪ || 14 December, 2018, 7:00 PM || সিলেট


    বিশ্বনাথ বিডি ২৪:: দক্ষিণ সুরমা উপজেলা বিবিদইল গ্রামে শহীদ রুহুল আমীনের বাড়িতে ধানের শীষের সমর্থনে আজ ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিবিদইল গ্রামের মুরব্বী হুশিয়ার আলীর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা বিএনপি নেতা ফালাকুজামান জগলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামান, বিএনপি নেতা জিলাল খান, জিলু মেম্বার, গিয়াসউদ্দিন, জাহির আলী, আল-আমিন, ছাত্রনেতা লোকমান আহমদ, জাহেদ আহমদ প্রমুখ।
    ওঠান বৈঠকের পূর্বে মদন-মোহন কলেজ এন্ড বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মরহুম শহীদ রুহুল আমিনের কবর জিয়ারত করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ