বিস্তারিত
  • ওসমানীনগরে ইয়ালিছ হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার


    বিশ্বনাথ বিডি ২৪ || 04 December, 2018, 9:06 PM || সিলেট


    বিশ্বনাথ বিডি ২৪ ::সিলেটের ওসমানীনগরে ইয়ালিছ মিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ডিসেম্বর) পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার দয়ামীর ইউনিয়নের নিজ কুরুয়া গ্রামের মৃত হাজী সহিদ উল্লার ছেলে আনহার আলী (৫০) ও একই ইউনিয়নের কাপন (খালপাড়) গ্রামের মৃত আমজদ খানের ছেলে জামাল খান (৩৫)।

    ওসমানীনগর থানা পুলিশ জানায়, পৃথক দুটি অভিযানে মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল ৭ টায় নারায়নগঞ্জ থেকে ইয়ালিছ হত্যা মামলার প্রধান আসামী আনহার আলী ও কমলগঞ্জ থানার ভানুগাছ রেল ষ্টেশন থেকে ৩নং আসামী জামাল খানকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন ওসমানীনগর থানার সাব ইন্সপেক্টর মমিনুল ইসলাম।

    এব্যাপারে মামলা তদন্তকারী এসআই মমিনুল সাংবাদিকদের বলেন, তথ্য প্রযুক্তির সহযোগিতায় আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আগামীকাল তাদের আদালতে প্রেরণ করা হবে।

    এছাড়া অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টাও অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর উপজেলার কুরুয়া ফিলিং ষ্টেশন সংলগ্ন স্থানে হত্যা করা হয় কাপন-রাঘবপুর গ্রামের ইয়ালিছ মিয়াকে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ