বিশ্বনাথ বিডি ২৪ || 26 November, 2018, 4:07 PM || বিশ্বনাথ, সিলেট
বিশ্বনাথ বিডি ২৪ :: একাদশ জাতীয় নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি।
সিলেট-২ আসনের বিএনপির প্রার্থী হচ্ছে ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।
সোমবার বিকেল ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীদের চিঠি দেওয়া হবে। চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কিংবা পেতে চলেছেন এমন একটি তালিকা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া গেছে।
দলীয় সূত্র জানায়, প্রতিটি আসনে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন। চূড়ান্তভাবে একজন প্রার্থীকে রেখে সবাই মনোনয়ন প্রত্যাহার করবেন আগামী ৯ ডিসেম্বর। ওইদিন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সেক্ষেত্রে ধানের শীষ নিয়ে নৌকার সঙ্গে কারা লড়াইয়ে নামবেন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ৯ ডিসেম্বর পর্যন্ত।



