বিশ্বনাথ বিডি ২৪ || 17 November, 2018, 7:43 PM || সিলেট
বিশ্বনাথ বিডি ২৪ :: কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম. ইলিয়াস আলী গুমের ৭৯ মাস অতিবাহিত হওয়ায় তাঁর সন্ধান কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিল শেষে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা ও এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও ইলিয়াছ মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক চেয়ারম্যান শেখ মখন মিয়া, জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আহমদ, বিএনপি নেতা সৈয়দ জয়নুল হক, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার মধ্যে উপস্থিত ছিলেন কবির উদ্দিন, আখলাকুল আম্বিয়া, নিজাম উদ্দিন, হেলালজ্জামান, আলতাফ হোসেন, নাজির উদ্দিন, জুয়েল আহমদ, রুহেল আহমদ, এনামূল হক, আবুল হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।



