বিস্তারিত
  • অলংকারী ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত নক-আউট ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন


    বিশ্বনাথ বিডি ২৪ || 08 April, 2018, 10:44 PM || খেলাধুলা



    বিশ্বনাথে উপজেলার শিমুলতলা ও টুকেরকান্দি গ্রামের মাঠে অলংকারী ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত নক-আউট ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন হয়েছে।

    ১৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় সোনালী সমাজ কল্যান সংস্থা (শিমুলতলা-টুকেরকান্দি-তেঘরী) ট্রাইবেকারে ৩-১ গোলের ব্যবধানে লাল সবুজ স্পোটিং ক্লাব (আলমনগর)’কে হারিয়ে শুভ সূচনা করেছে।

     

     

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী উদ্বোধকের বক্তব্য রাখেন অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল। অলংকারী ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের সভাপতি জসিম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবলু এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার অলংকারী ইউনিয়ন ক্রীড়া সংস্থার সভাপতি ওদুদ মিয়া মেম্বার, রাজনীতিবিদ মাহবুবুর রহমান লিলু, বিশিষ্ঠ মুরব্বী সিরাজ খান, ও গৌছ খান। এসময় অলংকারী ইউনিয়ন ফুটবল এসোসিয়েশন এর সকল সদস্যবৃন্দ ও সোনালী যুব সামাজ কল্যাণ সংস্থার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

     

     

    উক্ত খেলার প্রবাসী মকরম আলী আফরোজ ও আব্দুল মুকিত বাবুল এর পক্ষ থেকে ১ম ও ২য় পুরষ্কার প্রদান করা হবে। এবং সানশাইন মডেল একাডেমীর পক্ষ থেকে প্রত্যেক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ প্রদান করা হবে।শুরুতে প্রবাসী মিজানুর রহমান এর পক্ষ থেকে সোনালী সমাজ কল্যান সংস্থাকে এক সেট জার্সি দেওয়া হয়।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ