বিস্তারিত
  • প্রথম বিশ্বনাথ প্রিমিয়ার নক-আউট ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন


    বিশ্বনাথ বিডি ২৪ || 06 April, 2018, 9:06 PM || খেলাধুলা


    বিশ্বনাথে উপজেলার পশ্চিম চন্দশীরকাপন গ্রামের মাঠে উপজেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘১ম বিশ্বনাথ প্রিমিয়ার নক-আউট ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন হয়েছে। ২৪টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় মোহামেডান স্পোটিং ক্লাব (পশ্চিম চন্দশীরকাপন) ৫-১ গোলের ব্যবধানে নুরুল স্পোটিং ক্লাব (আলাপুর)’কে হারিয়ে শুভ সূচনা করেছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছইল মিয়া। উদ্বোধকের বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আবদুন নূর। উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার আবদুল মজিদ ও মোহাম্মদ আলী লিটনের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, মনিংস্টার একাডেমীর পরিচালক সায়েফ আহমদ সায়েক।

    এসময় উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ফারুক আহমদ, জসিম উদ্দিন জুনেদ, প্রবাসী আলা উদ্দিন, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি শামছুল ইসলাম মোমিন, এলাকার মুরব্বী হাজী আবদুর রউফ, ছাদেক মিয়া, নুনু মিয়া, নুরুল খান, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি আক্তার হোসেন, লোকমান মিয়া, কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, মেম্বার ফখরুল ইসলাম, শাহ আলম মামুন, জুবেল আহমদ, রাসেল আহমদ, আলমগীর হোসেন, রাজ্জাক আহমদ, জসিম উদ্দিন, ইমরান হোসেন সুমন, মোঃ কবির, জুয়েল আহমদ, শিপন আহমদ, মোক্তাধির আহমদ, সিরাজুল ইসলাম রাজ প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ