বিস্তারিত
  • ৫ম বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন সিক্স-এ সাইড ক্রিকে টুর্ণামেন্ট সম্পন্ন


    বিশ্বনাথ বিডি ২৪ || 02 April, 2018, 7:57 PM || খেলাধুলা


    সিলেটের বিশ্বনাথে উপজেলার উত্তর মিরেরচর গ্রামের মাঠে ‘৫ম বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন সিক্স-এ সাইড ক্রিকেট টুর্ণামেন্ট’ সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় জেন্টস পয়েন্ট ক্রিকেট ক্লাব-বিশ্বনাথ ৪ উইকেটের ব্যবধানে বাঘের খলা ক্রিকেট ক্লাব-লালাবাজার’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের আয়োজনে ও অগ্রগামী ক্রিকেট ক্লাবের পরিচালনায় টুর্ণামেন্ট সম্পন্ন হয়।

    ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিশ্বনাথ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আলতাব হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ডেফোডিল এসোসিয়েশনের শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইলিয়াস আলী।

    ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি কামরুল ইসলাম রেজার সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক বকুল আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক রুহেল উদ্দিন, বিশ্বনাথ থিয়েটারের সাধারণ সম্পাদক নবীন সোহেল, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া, রামপাশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মনসুর আহমদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল মিয়া, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির কমিশনার এমদাদ হোসেন নাঈম।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ