বিশ্বনাথ বিডি ২৪ || 27 March, 2018, 10:18 PM || খেলাধুলা
বিশ্বনাথে বাগিছাবাজারে ইয়াং গার্ডেন স্পোর্টিং ক্লাব কর্তৃক ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা আজ মঙ্গলবার সম্পন্ন হয়েছে। খেলা শেষে স্থানীয় মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্টান অনুষ্টিত হয়। হাজি মো. আপ্তাব আলী (সাবেক মেম্বার) এর সভাপতিত্বে এবং চান্দভরাং স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক আব্দুল মুমিন মামুন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার। তাঁর বক্তব্যে বলেছেন, ক্লাব খেলাধুলা মানুষের মনোবিকাশ বাড়ায় এবং মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী মো. নুরুল ইসলাম, মো. ফারুক মিয়া, মো. লালু মিয়া, উপজেলা যুবলীগ এর যুগ্ন-আহবায়ক মো. আলতাব হোসেন, উপজেলা আওমীলীগ এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু দে।
ক্লাবের পক্ষথেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সদস্য ফাহিম মিয়া। প্রধান অতিথিকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করেন ক্লাবের সদস্য বৃন্দ এবং ক্লাবটি রেজেস্টারি করনের জন্য স্বারকলিপি প্রদান করেন ক্লাবের পক্ষথেকে প্রবীর দে ও ফাহিম আহমদ।
ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ৪/৩ গোলে গ ক ফ্যাশন টেইলার্স বাগিচাবাজারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ঊ ঞ ঙ ফুটবল ক্লাব নাজিরবাজার।



