বিশ্বনাথ বিডি ২৪ || 26 March, 2018, 9:16 PM || খেলাধুলা
বিশ্বনাথে ২য় রামপাশা ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের ২য় পর্বের ১ম খেলা সম্পন্ন হয়েছে। রোববার (২৫মার্চ) বিকেলে স্থানীয় বিশ্বনাথেরগাঁও গ্রামের পূর্বের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সুপারষ্টার ফুটবল ক্লাব কে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয় নাঈম মাসুম ফুটবল স্পোটিং ক্লাব।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ এইড ইউকের সভাপতি মিছবাহ উদ্দিন।
রামপাশা ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুল মুকতাদিরের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার দিলশাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, প্রবীণ সাংবাদিক আব্দুল আহাদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বশির আহমদ, ইউপি সদস্য ইসহাক আলী, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জুয়েল আহমদ,
উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক সাইফ আহমদ, ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক নছির আহমদ, সহ সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, অর্থ সম্পাদক আব্দুল হক, সদস্য রুম্মান আহমদ, জয়নাল খান প্রমুখ।



