বিশ্বনাথ বিডি ২৪ || 25 March, 2018, 7:03 PM || খেলাধুলা
বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের শিমুল কুড়ি সমাজ কল্যাণ সংস্থা শিমুলতলা আয়োজিত ৭ম স্বাধীনতা দিবস উপলক্ষে মিনি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বিকেলে শিমুল তলা গ্রামের মোড়া বাজারের দক্ষিণের মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মৌচাক স্পোটিং ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে সাহেদ স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি দিলোয়ার হোসেন সজিবের সভাপতিত্বে ও সংস্থার প্রচার সম্পাদক জাহেদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক, ক্রীড়ানুরাগী, রাজনীতিবিদ আবু সুফিয়ান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক আরশ আলী, কুয়েত প্রবাসী হাফিজুর রহমান সাগর, মেরিট কেয়ার স্কুলের শিক্ষক আবদুল আতিক, কামরান হোসেন, ক্রীড়ানুরাগী আবদুল বাছির, সৌরভ আহমদ লাকি।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার সদস্য ইব্রাহিম আলী, হেলাল আহমদ, কুতরত আলী, রুহেল আহমদ, এমদাদ আহমদ, জুনেদ আহমদ, মঈন উদ্দিন, রুবেল আহমদ, সিদ্দিকুর রহমান, শিবলু মিয়া, লাভলু মিয়া, জুবায়ের আহমদ, ইয়াকুব আলী লয়লু, রাসেল আহমদ, ইসলাম উদ্দিন, সাহেদ আহমদ, সুমায়েল আহমদ, শামিম মিয়া, মামুন মিয়া, নুরুল ইসলাম, মঈন উদ্দিন, নুর উদ্দিন, মিজানুর রহমান, আরিফ মিয়া, নাহিদ মিয়া, জাহেদ আহমদ, ওলিউর রহমান, জাকির মিয়া প্রমুখ। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।



