বিস্তারিত
  • জিম্বাবুয়ের বিশ্বকাপ স্বপ্ন শেষ


    বিশ্বনাথ বিডি ২৪ || 23 March, 2018, 5:56 PM || খেলাধুলা


    বিশ্বকাপের বাছাই পর্বের সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে বৃষ্টি আইনে মাত্র ৩ রানে হারলো জিম্বাবুয়ে। এই হারে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে জিম্বাবুয়ের।
    বৃহস্পতিবার হারারেতে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় জিম্বাবুয়ে। ৪৭ দশমিক ৫ ওভারে ৭ উইকেটে ২৩৫ রান করে আরব আমিরাত। দলের পক্ষে রামিজ শাহজাদ ৫৯, গুলাম শাব্বির ৪০ ও সাইমন আনোয়ার ৩৩ রান করেন। জিম্বাবুয়ের সিকান্দার রাজা ৩ উইকেট নেন।
    জবাবে বৃষ্টির আইনে ৪০ ওভারে ২৩০ রানের টার্গেট পায় জিম্বাবুয়ে। কিন্তু নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২২৬ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। স্বাগতিকদের পক্ষে সিন উইলিয়ামস সর্বোচ্চ ৮০ বলে ৮০ রান করেন। এছাড়া পিটার মুর ৩৯ ও সিকান্দার রাজা ৩৪ রান করেন। ৪০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা আরব আমিরাতের মোহাম্মদ নাভেদ। বাসস।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ