বিস্তারিত
  • পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ


    বিশ্বনাথ বিডি ২৪ || 25 November, 2026, 7:47 PM || বিশ্বনাথ


    পর্তুগাল প্রতিনিধি:: পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. এস. এম. কামরুল হাসান মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের প্রতিনিধিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের স্থায়ী কমিটির সদস্য আব্দুল হাসিব, কার্যনির্বাহী পরিষদের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক রাবেল আহমদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন।

    সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি পর্তুগালে বসবাসরত বিশ্বনাথ প্রবাসীদের ঐক্য, সংগঠনের সামাজিক ও মানবিক কার্যক্রম এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় হয়।

    বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের পক্ষ থেকে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ