বিশ্বনাথ বিডি ২৪ || 25 November, 2026, 7:27 PM || দেওকলস, বিশ্বনাথ
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা (২৩ নভেম্বর) সোমবার লন্ডনের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
ট্রাস্টের আহবায়ক অধ্যাপক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় সর্বসস্মতিক্রমে বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. নুরুল ইসলাম-কে সভাপতি বিশিষ্ঠ শিক্ষানুরাগী আজম খান-কে জেনারেল সেক্রেটারি, শামীম আহমদ-কে ট্রেজারার করে ১৭ সদস্য বিশিষ্ঠ দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, ভাইস-চেয়ারপার্সন রানু খান, খালিছুর রহমান, সাইফুল আলম, মোবারক আলী, এসিসট্যান্ট সেক্রেটারি শরিফুল ইসলাম, আফজাল খান, এসিসট্যান্ট ট্রেজারার ইফতেখার শিকদার, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ আবুল কাশেম, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি আব্দুল করিম, কালচারাল সেক্রেটারি আছকির আলী, মেম্বার আব্দুর রকিব, কনর মিয়া, পরতাব আলী ও শামীম আহমদ।



