বিশ্বনাথ বিডি ২৪ || 16 March, 2018, 9:08 PM || খেলাধুলা
বিশ্বনাথে প্রথম বারের মতো নাজিরবাজার ক্রিকেট এসোসিয়েশনের ব্যানারে ৪র্থ নাজিরবাজার প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল খেলা ফ্লাড লাইটের আলোয় অনুষ্টিত হল। শুক্রবার ১৫ মার্চ রাতে নাজিরবাজার সংলগ্ন পশ্চিমের মাঠে ব্যতিক্রমী এই আয়োজন করে স্থানীয় ক্রীড়াপ্রেমী যুবকেরা। এতে ব্যাপক সাড়াজাগে। গ্রামীন জনপদে রাতের এই খেলা উপভোগ করতে সমবেত হন ক্রিকেটপ্রেমী কয়েক শত দর্শক।
আনন্দ উৎল্লাসে মধ্য দিয়ে ক্রিকেট লীগের সফল সমাপ্তি হয়। ফ্রিডম ফাইটার্স ও সুপার স্টার ক্রিকেট দলের নৈপুন্যে মেতে উঠে পুরো মাঠ। রাত প্রায় ১টা লীগের ফাইনাল খেলা সম্পন্ন হয়। প্রতিদন্ধিতাপূর্ণ ম্যাচে হ্ড্ডাাহাড্ডি লড়ায়ে সুপার স্টারকে হারিয়ে ফ্রিডম ফাইটার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে স্থানীয় মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। ক্রীড়ানুরাগী আব্দুল হান্নান শিপন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, খেলার মাঠগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। খেলার মাঠ না থাকলে খেলা থেকে আমরা বঞ্চিত হব। এক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউ/পি চেয়ারম্যানসহ সকল জনপ্রতিনিধিদেরকে খেলার মাঠ করার জন্য দাবি করতে হবে। জনপ্রতিনিধিরা প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে মাঠ রাখলে আগামী প্রজন্ম খেলতে পারবে। তিনি বলেন, খেলার মাঠের ব্যবস্থা থাকলে আগামী দিনে পিছ ও ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

ক্রীড়ানুরাগী তানিমুল ইসলাম ও মুজিবুর রহমান মঞ্জুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল হামিদ, ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মিলন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জলিল হিরণ, বিশিষ্ঠ ক্রীড়ানুরাগী শাহ ফয়েজ আহমদ সেবুল, অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘ নাজিরবাজারের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান রিপন, সহ-সভাপতি রফিকুল আলম ইকবাল, বিশ্বনাথ বিডি ২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক তজম্মুল আলী রাজু, অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘ নাজিরবাজারের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম রুনু, সহিদুল হাসান সেলিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘ নাজিরবাজারের সাংগঠনিক সম্পাদক আসাদুজামান নূর আসাদ, ক্রীড়ানুরাগী সেবুল আহমদ, তানিমুল ইসলাম, মুজিবুর রহমান মঞ্জু, অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘ নাজিরবাজারের অর্থ সম্পাদক সেলিম মিয়া, দপ্তর সম্পাদক নাজমুল হক, প্রচার সম্পাদক রুমেল আলী, ক্রীড়া সম্পাদক শাহ রায়হান রিমু, সদস্য হোসাইন আহমদ প্রবেল, আব্দুস সামাদ রুবেল, হারুন মিয়া, শাহ বোরহান আহমদ রুবেল, শাহ সহিদুল ইসলাম সুজা, আজমল হোসেন, এম. আহমদ আমিম, তাজুল ইসলাম, রাজন আলী প্রমুখ। খেলায় ধারা বিবরনী দিয়েছেন ধারাভাষ্যকার আনোয়ার হোসেন ও মোতাহির খান।



