বিশ্বনাথ বিডি ২৪ || 14 March, 2018, 3:50 PM || খেলাধুলা
বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ক্রিকেট লীগ বৈরাগী বাজারস্থ নওধারের মাঠে বুধবার (১৪ মার্চ) দুপুরে ১ম ওয়ার্ড লীগ বৈরাগী বাজার ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়। এতে উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠক আব্দুস সালাম জুনেদের উপস্থাপনায় উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শালিষি ব্যক্তিত্ব, ক্রীড়ানুরাগী শফিকুর রহমান বাবুল বলেন, খেলাধূলা মানুষের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে, তবে শিক্ষার বিকল্প নেই, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। খেলাধূলা শারিরীক ভাবে সুস্বাস্থ্য গঠনে অবদান রাখে। তিনি উক্ত টুর্ণামেন্টের সফলতা কামনা করে সার্বিক ও আর্থিক ভাবে সহযোগিতার আশ্বাস্তু করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠক মোশারফ আলী। এসময় উপস্থিত ছিলেন, লন্ডন প্রবাসী আতিকুর রহমান বুলবুল, মুরব্বী সিরাজুল ইসলাম, সংগঠক মুনসুর আহমদ, সৈয়দ সারোয়ার হোসেন, আশরাফুল ইসলাম রহমত, হাফিজ সাদিক মাহমুদ, মোজাহিদ আলী, আব্দুল্লাহ আল-মামুন, ক্রীড়া সংগঠক আখতার হোসেন, আতিকুর রহমান আতিক, দিলাল আহমদ, তোফায়েল আহমদ নাঈম প্রমুখ।



