বিশ্বনাথ বিডি ২৪ || 10 March, 2018, 9:14 PM || খেলাধুলা
বিশ্বনাথ উপজেলা খাজাঞ্চী ইউনিয়নে জয় বাংলা ক্রিকেট ক্লাব কর্তৃক ৭ম টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ৮ মার্চ স্থানীয় ফুলচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বের মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
ক্লাবের সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক ও শিক্ষানুরাগী জসিম উদ্দিন খাঁন। অধিনায়ক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মকদ্দুছ আলী, এলাকার মুরব্বি আলমাছ আলী।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য জুবায়ের, তোফায়েল, মিজান, মুন্না, আলমগীর, সাকের, তারেক, সিদ্ধার্ত, দিলওয়ার, রেজা, হাসান, মিজু, সাজু, জুনেদ, ছালিক, রুহেল, অর্জুন, সজিব, মাহবুব, মিছবাহ, আনসার, জিয়াউল, নানু, জিলু প্রমুখ।



