বিস্তারিত
  • বিশ্বনাথে টেংরা গ্রামে ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন


    বিশ্বনাথ বিডি ২৪ || 01 March, 2018, 8:53 PM || খেলাধুলা


    সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া বলেছেন, খেলাধুলা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে, শরীর গঠনে গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলার সাথে জড়িত থাকলে যুব-ছাত্র সমাজ অপরাধমূলক কর্মকান্ড থেকেও দূরে থাকবে। এতে করে আমাদের সমাজ হবে সুন্দর ও শান্তির। তাই আমাদের সকলের উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশি বেশি করে খেলাধুলার আয়োজনে পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসা।
    তিনি গতকাল শুক্রবার বিকেলে সিলেটের বিশ্বনাথে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে টেংরা ফুটবল ক্লাবের উদ্যোগে আয়োজিত মিনি ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসবক কথাগুলো বলেন। ফাইনাল খেলায় ট্রাইবেকারে মিজান স্পোটিং ক্লাব ২-১ গোলের ব্যবধানে রাসেল স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
    এলাকার মুরব্বী-সাবেক ফুটবলার মখন মিয়া সরকারের সভাপতিত্বে ও বিশ্বনাথ ডিগ্র কলেজ ছাত্রলীগ নেতা কামরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিম আহমদ সেলিম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, প্রাইম ব্যাংক বিয়ানীবাজার শাখার ভাইস প্রেসিডেন্ট তাজ উদ্দিন, অলংকারী ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট যুক্তরাজ্য শাখার ভাইস প্রেসিডেন্ট কবি বশির আলী, বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার সহকারী ব্যবস্থাপক আল-জাহান, উপজেলা যুবলীগ নেতা অ্যাডভেকেট সায়েদ মিয়া, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ।
    এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আবদাল মিয়া, অলংকারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুহেল মিয়া, সহ সভাপতি আবসান আহমদ, সংগঠক বাবুল খান, আখতার হোসেন’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ