বিস্তারিত
  • নুনু মিয়া ফুটবল টুর্ণামেন্ট’র পুরস্কার বিতরণ, সুন্দর সমাজ বিনির্মানে খেলাধুলার বিকল্প নেই : আবদুল মোমেন :


    বিশ্বনাথ বিডি ২৪ || 25 February, 2018, 8:59 PM || খেলাধুলা


    জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন বলেছেন, অপরাধমুক্ত সুন্দর সমাজ বিনির্মানে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মানুষের শরীর গঠনের পাশাপাশি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের আমলে খেলাধুলার ব্যাপক উন্নয়ন হয়েছে। খেলাধুলার সফলতার কারণে বিশ্বে অনেক সুনাম অর্জন করেছে বাংলাদেশ। তিনি আরোও বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে দেশের সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হওয়া ফলে দেশ এখন রয়েছে উন্নয়নের মহাসড়কে।
    তিনি রোববার বিকেলে সিলেটের বিশ্বনাথে কাশিমপুর মাঠে সাথী স্পোটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘১ম নুনু মিয়া ফুটবল টুর্ণামেন্ট’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। টুর্ণামেন্টের ফাইনাল খেলায় মোহামেডান স্পোটিং ক্লাব (পশ্চিম চান্দশিরকাপন) ১-০ গোলের ব্যবধানে বিএফসি (বিশ্বনাথ)’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলাচলাকলে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আলী লিটন ও সাইদুর রহমান।
    সাথী স্পোটিং ক্লাবের আহবায়ক শাহীন আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মিছবাহ খান ও ধারাভাষ্যকার জুয়েল আহমদ নূরের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টুর্ণামেন্টের প্রবর্তক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহী উদ্দিন সেলিম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান, দিরাই উপজেলার রফিনগর ইউপির সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, বিশ্বনাথ সদর ইউপির প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান মেম্বার, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, উপজেলা যুবলীগের সদস্য কামরুজ্জামান সেবুল, জিয়াউর রহমান জিয়া।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ সেবা সম্পাদক আবদুল মতিন, জেল জাতীয় পার্টির নেতা এম এ রব, জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জুনেদ, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, জাহেদ সিরাজ, আবু বক্কর ফয়ছল, ড. একে আবদুল মোমেনের ব্যক্তিগত সহকারী আবুল হেসেন, যুবলীগ নেতা আবদুল হক, নূরশেদ আহমদ, আবুল কালাম আজাদ, মনোহর হোসেন মুন্না, ইউসুফ আলী, অ্যাডভোকেট সায়েদ আহমদ, লিটন মিয়া, রুহেল উদ্দিন, কামরুল ইসলাম, আবদুল করিম, মাহমুদুল করিম মঞ্জুর, ফজলুর রহমান শিপন, আবদাল মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, রফিক আলী, উপজেল ছাত্রলীগের সহ সভাপতি শিপন আলী, সেলিম আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা রকি দেব, সাফায়েত খান, সংগঠক রাহাত তাফাদার, ছাত্রলীগ নেতা শামীম আহমদ, মিয়াদ আহমদ, আশরাফ আহমদ, সাইদ মিয়া, সাহান শহ, সুজেল মিয়া প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ