বিশ্বনাথ বিডি ২৪ || 22 May, 2018, 10:13 PM || খেলাধুলা
আসন্ন রাশিয়া বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন স্ট্রাইকার হ্যারি কেন। ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) পক্ষ থেকে আজ একথা জানানো হয়েছে। এক বিবৃতিতে এফএ জানায়, সবার সঙ্গে পরামর্শ করে কেনকে ইংল্যান্ডর দলের নেতৃত্বের ভার দেন ম্যানেজার গ্যারেথ সাউথগেট।
কেনকে দলের দায়িত্ব দেয়ার ব্যাপারে সাউথগেট বলেন, ‘কেন অসাধারণ ব্যক্তিতের অধিকারী। সে একজন পেশাদার এবং একজন অধিনায়কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে প্রতিদিনই তারা একটা মান ধরে রাখে।’ এরআগে গত ১৬ মে রাশিয়া বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের চূড়ান্ত দল ঘোষণা করেছিলেন সাউথগেট।
‘ই’ গ্রুপে ১৮ জুন তিউনিশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। গ্রুপের অপর দুই দল পানামা ও বেলজিয়াম।
ইংল্যান্ড দল- গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, নিক পোপ, জ্যাক বাটল্যান্ড। ডিফেন্ডার: কাইল ওয়াকার, কিয়েরান ট্রিপায়ার, ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ড, গ্যারি কাহিল, ড্যানি রোজ, জন স্টোনস, হ্যারি মাগুইরে, ফিল জোন্স, অ্যাশলে ইয়ং।
মিডফিল্ডার: এরিক ডায়ার, ফ্যাবিয়ান ডেলফ, জর্ডান হেন্ডারসন, ডেলে আলি, রুবেন লোফটাস-চিক, রাহিম স্টারলিং, জেসে লিংগার্ড। ফরোয়ার্ড: হ্যারি কেন, জেমি ভার্ডি, মার্কাস রাসফোর্ড, ড্যানি ওয়েলব্যাক।
এই নিউজটি সর্বমোট পঠিত হয়েছে:
১০