বিস্তারিত
  • বিশ্বকাপের জন্য নিজেকে ফিট প্রমাণ করতে চান নয়্যার


    বিশ্বনাথ বিডি ২৪ || 18 May, 2018, 9:40 PM || খেলাধুলা


    জার্মান কাপের ফাইনাল খেলে বিশ্বকাপ ফুটবলের জন্য নিজেকে ফিট প্রমাণ করতে চান দেশটির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ইনজুরির কারণে আট মাস মাঠের বাইরে থাকা নয়্যার আবারো খেলায় ফিরছেন।আগামীকাল জার্মান কাপের ফাইনালে এইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। ঐ ফাইনালের জন্য নয়্যারকে দলে অন্তর্ভুক্ত করেছেন মিউনিখ কোচ জুপ হেইঙ্কেস।ঐ ফাইনাল দিয়ে রাশিয়া বিশ্বকাপের জন্য নয়্যার নিজেকে ফিট প্রমাণ করবেন এমন প্রত্যাশা হেইঙ্কেসেরও।
    পায়ের পাতায় চিড় ধরায় গত সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে রয়েছেন নয়্যার। ইনজুরি থেকে সুস্থ হওয়ায় জার্মান কাপ ফাইনালের জন্য বিবেচিত হয়েছেন তিনি। বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল দিয়ে আবারো মাঠে ফিরতে যাচ্ছেন নয়্যার।
    হেইঙ্কেস বলেন, ‘তার শারীরিক অবস্থা খুবই ভালো কারণ জিমে অনেক বেশি সময় কাটিয়েছে সে এবং দলের সাথে অনুশীলনে ভালো করেছে। কিন্তু সে শুরুতে থাকবে না। নয়্যারকে নিয়ে আমার কোন বিশেষ পরিকল্পনা নেই। কিন্তু আমার ম্যাচ নিয়ে পরিকল্পনা রয়েছে এবং তিনি এটির অংশ।’
    বার্য়ানের জন্য আরও একটি সুংবাদ রয়েছে। গ্যাস্ট্রোএন্টারাটাইটিস থেকে সুস্থ হওয়ায় ফাইনালে দেখা যাবে দলের অধিনায়ক থমাস মুলারকে। কিন্তু কুচকির সমস্যার কারণে শিরোপা নির্ধারনী ম্যাচে খেলতে পারবেন না অ্যারিয়েন রোবেন।হেইঙ্কিস বলেন, ‘মুলার তার সংক্রমণ থেকে সুস্থ হয়েছে এবং সে অনুশীলন করছ।’
    ১৭ জুন মস্কোতে বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে জার্মানির প্রথম ম্যাচের আগে জার্মান কাপের ফাইনালের দলে সুযোগ পাওয়ায় আত্মবিশ্বাস ফিরে পাবেন নয়্যার। রাশিয়া বিশ্বকাপের কথা মাথায় রেখেই নয়্যারকে আত্মবিশ্বাসী করে তোলার চেষ্টা করছেন হেইঙ্কেস। তিনি বলেন, ‘আমি তাকে জিমে অনুশীলন করতে দেখেছি।
    সে খুবই দুর্দান্ত এবং প্রতিভাবান। আমি মনে করি, জার্মানির পক্ষে সে খেললে দেশ নিশ্চিন্তে থাকতে পারবে এবং বিশ্বকাপের জন্য ফিট হবে।’ জার্মানির বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন নয়্যার। কিন্তু ইতালিতে বুধবার থেকে শুরু হওয়া পনের দিনের অনুশীলন ক্যাম্পে তার ফিটনেস প্রমাণ করতে হবে।
    আগামী ২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ক্লাগেনফুর্টে এবং ৮ জুন লেভারকুজেনে সৌদি আরবের সাথে প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। বিশ্বকাপের জন্য ১২ জুন রাশিয়ার উদ্দেশ্যে রওনা হবে জার্মানি। বাসস।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ