বিশ্বনাথ বিডি ২৪ || 19 January, 2021, 7:23 PM || খেলাধুলা, বিশ্বনাথ
বিশ্বনাথবিডি২৪:- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জবাজার ফুটসাল ক্লাবের আয়োজনে ‘রাজাগঞ্জ বাজার ফুটসাল টুর্ণামেন্ট-২০২১’ এর উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) রাতে স্থানীয় বেবি কেয়ার স্কুলের মাঠে উদ্বোধন অনুষ্ঠিত হয়। রাজাগঞ্জবাজার পরিচালনা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মির্জা মো. গিয়াসের সভাপতিত্বে ও সংগঠক নাজমুল এইচ শিশিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য কবির আহমেদ কুব্বার।
টুর্ণামেন্টের উদ্বোধন করেন বেবি কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুহিবুর রহমান সুইট।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুন নুর, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজাজুল হোসেন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শরীফ আহমদ রাজু, ইউপি সদস্য আমির উদ্দিন।
উদ্বোধনী খেলায় ইস্ট চ্যালেঞ্জার বিলপারকে ০-১ গোলে হারিয়ে ইসলাম উদ্দিন কাউন্সিলর টিম জয়লাভ করে।



