বিশ্বনাথ বিডি ২৪ || 24 December, 2019, 9:03 PM || খেলাধুলা, বিশ্বনাথ
বিশ্বনাথ বিডি ২৪:-সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত মাহা ১ম আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০১৯ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ধীতপুরস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অলংকারী ইউনিয়ন ফুটবল ক্লাবকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রামপাশা ইউনিয়ন ফুটবল টিম। খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. নুনু মিয়া।
বিশেষ অতিথির অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান।এসময় উপস্থিত ছিলেন-অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, ইউপি সদস্য রফিক হাসান, শাহনেওয়াজ চৌধুরী সেলিম, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জুয়েল, সহ-সভাপতি আখতার হোসেন, লোকমান মিয়া, কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পি, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি রাসেল আলী প্রমুখ।
খেলায় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন শিহাব উদ্দিন এবং ধারাভাষ্যে ছিলেন এ.কে.এম.তুহেম, মোহাম্মদ আলী লিটন, জুয়েল আহমদ ও আশিক মন্ডল।



