বিস্তারিত
  • বিশ্বনাথ বিএনপির সম্পাদকসহ ৫ নেতাকর্মীর জামিন


    বিশ্বনাথ বিডি ২৪ || 06 March, 2018, 9:05 PM || রাজনীতি


    খালেদা জিয়ার সাজার রায়কে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথে লিফলেট বিতরণ ও মিছিল পুলিশের অনুমতি ছাড়া বের করার দায়ে পুলিশের দায়ের করা মামলায় বিশ্বনাথ বিএনপি ও সহযেগি সংগঠনের ৫ নেতাকর্মী জামিন পেয়েছেন। ৬ মার্চ মঙ্গলবার দুপুরে সিলেট আদালত থেকে তারা জামিন লাভ করেন।
    জামিনপ্রাপ্তরা হলেন-বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিএনপি নেতা আয়াজ আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কাওছার আহমদ তুলাই, যুবদল নেতা শফিক খান, ছাত্রদল নেতা আবদুর রহমান।

    প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি উপজেলা সদরের নতুন বাজার এলাকা লিফলেট ও বিক্ষোভ মিছিল বের কলে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন। পুলিশের অনুমতি ছাড়া মিছিল করায় পুলিশ বাদী হয়ে ৫১জন বিএনপির নেতাকর্মীরকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। গত ৫ ফেব্রুয়ারী রাতেই বিশ্বনাথ থানার এসআই শফিক বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে ও আরও ৩০-৪০জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

    আসামি পক্ষের আইনজীবি এডভোকেট নুরুল হক বলেন, আদালতে আট আসামির জামিন আবেদন করলে আদালত ৫জনের জামিন মঞ্জুর করেন।

     

     

    অরেঞ্জ নটেড বিকিনেতে সুপারহট Mom



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ