বিশ্বনাথ বিডি ২৪ || 27 February, 2018, 9:24 PM || রাজনীতি
বিশ্বনাথ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ কারামুক্তি লাভ করায় মঙ্গলবার দুপুর কারাফটকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল,উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান রিপন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, বিশ্বনাথ উপজেলা যুবদলের সদস্য আবুল কালাম রুনু, সেলিম মিয়া, ছাত্রনেতা রুমেল আলী, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তানিমুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের হোসাইন আহমদ প্রবেল, যুবনেতা হারুন মিয়া,আলী হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, বিশ্বনাথ থানা পুলিশের দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলায় গত ১২ ফেব্রুয়ারী বিশ্বনাথ উপজেলা সদর থেকে তাকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।



