বিশ্বনাথ বিডি ২৪ || 07 February, 2018, 7:26 PM || রাজনীতি
জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কের কোষাধ্যক্ষ ও সিলেট ২ আসনে জমিয়ত মনোনিত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব হাফিজ হুসাইন আহমদ বলেছেন, জমিয়ত উপমহাদেশের ঐতিহ্যবাহী সংগঠন। প্রতিষ্টা লগ্ন থেকে সংগঠনটি ইসলামী শাষণ ব্যবস্থা প্রতিষ্টার সংগ্রাম চালিয়ে আসছে। নির্বাচনমূখি দলটি আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে। আমি অধমকে বিশ্বনাথ,বালাগঞ্জ, ওসমানীনগরের জমিয়ত কর্মিরা সংসদ সদস্য পদে প্রস্তাব করেছেন। স্থানীয় ও কেন্দ্রীয় মুরব্বী নেতৃবৃন্দ আমাকে প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছেন। জমিয়তে কেউ নিজ থেকে প্রার্থী হয় না। মুরব্বীরা যাকে নির্দেশ করেন তিনি সেটা মেনেই নির্বাচনে আসেন।আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করুন। তৃণমূলে সংগঠনকে শক্তিশালী করুন। আমি যেখানেই থাকি না কেন দেশের মানুষের কল্যাণের চিন্তা নিয়ে থাকি। গরীব,দূ:খি মানুষের মুখে হাসি ফুটাতে পারলে অন্তরে তৃপ্তি পাই।আজীবণ জনকল্যাণে কাজ করে যেতে চাই।
আজ বাদ যোহর ছাত্র জমিয়ত বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা কর্তৃক তাঁর সম্মানে সংবর্ধনা অনুষ্টানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরুক্ত কথাগুলো বলেন। উপজেলা জমিয়ত কার্যালয়ে উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা শাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাহমুদুর রহমান মিলাদ ও সহসম্পাদক জাকির চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য ও উপজেলা সাধারণ সম্পাদ প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী, উপজেলা সহ-সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, রামপাশা ইউনিয়ন জমিয়তের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম প্রমূখ।
উপজেলা ছাত্র জমিয়তের পাঠাগার সম্পাদক ইমরান আহমদের তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়তের তথ্য-প্রযুক্তি সম্পাদক ও উপজেলা সিনিয়র সহ সভাপতি হাসান-বিন-ফাহিম, সঙ্গীত পরিবেশন করেন জামিয়া মাদানিয়া শাখার সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। সভায় উপস্থিত ছিলেন জমিয়ত নেতা মাওলানা ইমরান আহমদ, মাওলানা শহীদুর রহমান, আব্দুল জলিল, উপজেলা সহ-সভাপতি ও মুহাম্মদিয়া মাদ্রাসা শাখা সভাপতি মুখতার হুসাইন, উপজেলা সহ-সম্পাদক সালেহ আহমদ, দপ্তর সম্পাদক যিয়াউল হক্ব, জামিয়া মাদানিয়া শাখা সেক্রেটারী হাফিজ আব্দুল গাফ্ফার, ছাত্র জমিয়ত নেতা আবু বকর, রায়হান আহমদ, তালিব উদ্দীন, সামছুল ইসলাম, ইসলাম উদ্দীন, শিব্বীর আহমদ,শহীদুল ইসলাম, যুবায়ের আহমদ, দ্বীন ইসলাম প্রমূখ। অনুষ্টান প্রবীন জমিয়ত নেতা মাওলানা সাজিদুর রহমানের দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।



