

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের রেফারি আর্জেন্টিনার নেস্টর পিটানা
বিশ্বনাথ বিডি ২৪ || 13 June, 2018, 10:08 PM || খেলাধুলা
আর্জেন্টাইন রেফারি নেস্টর পিটানাকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে ফিফা। বৃহস্পতিবার মস্কোর লুজনিকি স্টেডিয়ামে স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে বিশ্বকাপ আসর শুরু হচ্ছে। এবারই প্রথমবারের মত বিশ্বকাপে ভিডিও এসিসটেন্ট রেফারি পদ্ধতি ব্যবহৃত হবে। আর সেই প্রযুক্তি ব্যবহারে প্রথম ম্যাচে চারজন ভিআর অফিসিয়ালের নেতৃত্বে থাকবেন ইতালির বিশেষজ্ঞ মাসিমিলিয়ানো ইরাতি। মাঠে পিটানার দলের কোন ভুল সিদ্ধান্ত স্পষ্ট করতেই ..... বিস্তারিত
দুই কোটি টাকা পুরস্কার পাচ্ছেন নারী ক্রিকেটাররা
বিশ্বনাথ বিডি ২৪ || 11 June, 2018, 9:01 PM || খেলাধুলা
প্রথমবারের মতো কোনও বহুজাতিক ট্রফি জিতে বাংলাদেশের জন্য ইতিহাস সৃষ্টি করেছে নারী ক্রিকেট দল। এতোদিন অবহেলিত নারী দল সেই সাফল্যের জন্য এবার পাচ্ছে দুই কোটি টাকা। রাজধানীর একটি হোটেলে আজ আয়োজিত বোর্ড সভা ও ইফতার শেষে এই ঘোষণা দেয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যক্তিগতভাবে প্রত্যেক ক্রিকেটার পাবেন ১০ লাখ টাকা করে। এর আগে রবিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে নারী এশিয়া কাপের ..... বিস্তারিত
বিকেলে দেশে ফিরছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন মেয়েরা
বিশ্বনাথ বিডি ২৪ || 11 June, 2018, 4:03 PM || খেলাধুলা
আজ সোমবার বিকেলে ঢাকায় ফিরছে টি-টোয়েন্টি এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিকেল ৫টা ৫০ মিনিটে ইউএস বাংলা ফ্লাইটযোগে মালয়েশিয়া থেকে ঢাকায় পা রাখবে সালমা-রুমানারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ঢাকার একটি হোটেলে চলে যাবে বাংলাদেশ দল। সেখানে তাদের অভ্যর্থনা জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে সপ্তম টি-২০ এশিয়া কাপের শিরোপা ..... বিস্তারিত
স্বপ্নটা পূরণ হলো এবার। ছেলেরা অল্পের জন্য ব্যর্থ হলেও এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বাংলাদেশের মেয়েরা। টানা পঞ্চম জয়ে এই অনন্য অর্জন ছিনিয়ে নিলো সালমারা। চ্যাম্পিয়ন হওয়ার পথে ভারতকে দুইবার ও পাকিস্তানকে একবার পরাজিত করেছে তারা। এছাড়াও জয় তুলে নিয়েছে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষেও। শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে ভারতের বিরুদ্ধে ..... বিস্তারিত
ভারত হারিয়ে অনন্য রেকর্ড গড়লেন সালমা-রুমানারা। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিপক্ষীয় সিরিজের বাইরে এই প্রথম কোনো শিরোপা জিতলো বাংলাদেশ। ভারতের নারী ক্রিকেট দলকে ৩ উইকেটে হারিয়ে তারা এ ইতিহাস গড়েন। শনিবার মালয়েশিয়ার কুলালামপুরে অনুষ্ঠিত নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রন জানান বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান ..... বিস্তারিত
ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী শচিন টেন্ডুলকারের ছেলের। সামনের মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দল। সে দলের হয়েই প্রথমবার ভারতের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন অর্জুন টেন্ডুলকার। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, ভারতের অনূর্ধ্ব-১৯ দল জুলাই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচটি একদিনের আন্তর্জাতিক ও দু’টি চারদিনের ম্যাচ খেলবে। লঙ্কান যুবাদের বিপক্ষে সিরিজ ..... বিস্তারিত
এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়ার বিরুদ্ধে ৭০ রানের বড় জয়ে প্রথমবারের মতো ফাইনালে খেলবে তারা। ফাইনালে তারা মুখোমুখি হবে ভারতের। শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ১৩০ রান সংগ্রহ করে বাংলাদেশ। দেশের পক্ষে সর্বোচ্চ শামিমা সুলতানা ৪৩ ও আয়শা রহমান ৩১ রান করেন। জবাবে ২০ ওভার ব্যাট ..... বিস্তারিত
গত এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের পরাজয়ের পরে রেফারি সম্পর্কে মন্তব্য করায় তিন ম্যাচের জন্য গোলররক্ষক গিয়ানলুইজি বুফনকে নিষিদ্ধ করেছে উয়েফা। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। স্টপেজ টাইমের পেনাল্টিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে জয়ী হয়েও দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে পিছিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় রিয়াল মাদ্রিদ। স্পট কিক থেকে রিয়ালের হয়ে গোলটি ..... বিস্তারিত
মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানের পর এবার ভারতকে হারিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চলমান এই টুর্নামন্টে বুধবার ভারতকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪১ রান করে ভারত। জবাবে দুই বল বাকি থাকতেই মাত্র তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাঘিনীরা। ভারতের বিপক্ষে ১০ টি-টোয়েন্টি ও ৪ ওয়ানডে ম্যাচ খেলার পর এবার প্রথম জয় ..... বিস্তারিত
রাশিয়া বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। আর নয় দিন পরই শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদার এই লড়াই। ইতোমধ্যে অংশ নিতে যাওয়া ৩২টি দলই তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। সবক’টি দলের ঘোষিত স্কোয়াড বিশ্লেষণ করে পরিসংখ্যান তুলে ধরেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির ওয়েবসাইটে দেয়া এই পরিসংখ্যা পাঠকদের জন্য তুলে ধলা হলো- আগেও বিশ্বকাপ খেলেছেন যারা রাশিয়া বিশ্বকাপের জন্য ৩২টি ..... বিস্তারিত