স্টাফ রিপোর্টার || 21 January, 2018, 1:35 AM || বিশ্বনাথ
বিশ্বনাথ বিডি ২৪ ::
বাংলাদেশ সেনাবাহিনী সদস্য আবু খালেদ ও পুলিশের সদস্য আজিরউদ্দিন, ফারজানা আক্তারকে সংবর্ধনা দিয়েছে হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ২০১৪ সালের ব্যাচ। সংবর্ধিত ৩ জন অই বিদ্যালয়ের ছাত্র। শনিবার ২০ জানুয়ারী তাদের সম্মানে ঐ সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়।
হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, বীরমুক্তিযোদ্ধা হাজি তবারক আলীর সভাপতিত্বে ও প্রাক্তণ ছাত্র আফজল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। তাঁর বক্তব্যে বলেছেন, দেশে-বিদেশে শিক্ষার্থীরা সুনাম অর্জন করে বিশ্বনাথের সুনামবৃদ্ধি করছেন। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন পেশায় বিশ্বনাথের মানুষ নিয়োজিত থেকে দেশের কল্যাণে কাজ করে জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখছেন আবু খালেদ (সেনাবাহিনী সদস্য), আজিরউদ্দিন ও ফারজানা আক্তার (পুলিশ সদস্য)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক জসিমউদ্দিন জুনেদ, হাফিজ আরব খান, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াসউদ্দিন, শিক্ষানুরাগী আব্দুল বাছিত বকুল, হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র তোরণ মিয়া। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিয়া আক্তার। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী জাবেদ আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী হাজি তাজ উল্লাহ, শিক্ষক হাবিবুর রহমান, নজিরউদ্দিন, রিয়াজ আলী, গয়াছ মিয়া, আরশ আলী, সেবুল মিয়া, সাহাবউদ্দিন, একে রাজু, শিক্ষক জাহাঙ্গীর আহমদসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিদেরকে ক্রেষ্ট উপহার দেন অতিথিবৃন্দ।



