বিশ্বনাথ বিডি ২৪ || 03 September, 2026, 7:13 PM || বিশ্বনাথ
বিশ্বনাথবিডি২৪:: সিলেটের বিশ্বনাথে পুকুরে বিষ প্রয়োগ করে পোনা মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে বিশ্বনাথ সদর ইউনিয়নের সরুয়ালা গ্রামে মৎস্য চাষী মফিক মিয়ার বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী মফিক মিয়া জানালেন, দীর্ঘদিন ধরে তিনি মাছ চাষাবাদ করে আসছেন। গত দুই মাস পূর্বে তিনি নিজ বাড়ির একটি পুকুরে পোনা মাছ ফেলেন। কিন্তু গত মঙ্গলবার থেকে ওই পুকুর থাকা মাছগুলো মরতে শুরু করে। পরে তিনি স্থানীয় চিকিৎসকের পরামর্শে পুকুরে ওষুধ দেন। কিন্তু তিনি দেখতে পান পুকুরের সকল মাছ মরে বেঁশে উঠছে। পুকুরটিতে রুই, মৃগেল ও সিলভারসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ চাষ করে আসছেন। পুকুরে প্রায় ৪ থেকে ৫ মণ মাছ ছিল। আজ বৃহস্পতিবার সকালে পুকুরপাড়ে এসে দেখতে পান পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। রাতের আধারে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করায় পুকুরের সব মাছ মরে গেছে বলে তিনি ধারণা করছে। এতে তার ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।



