বিস্তারিত
  • বিশ্বনাথে নাজিম মিয়া দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন


    বিশ্বনাথ বিডি ২৪ || 27 December, 2019, 6:17 PM || খেলাধুলা, বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪:-বিশ্বনাথে ১ম নাজিম মিয়া দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন গত ২৫ ডিসেম্বর সেনারগাঁওস্থ শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ মুরব্বী মো. মছব্বির মিয়া’র সভাপতিত্বে ও ধারাভাষ্যকার মোহাম্মদ আলী লিঠন ও সোহান আহমদের যৌধ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ ক্রীড়ানুরাগী মো. মনির মিয়া ময়নুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. আশিক আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, টুর্নামেন্টের প্রবর্তক নাজিম মিয়া।
    এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য নূর ইসলাম, বাবলু মিয়া, আল-মনছুর, সাহেদ আহমদ, আব্দুল মুকিত, রিপন মিয়া, ফয়ছল আহমদ, হিরা মিয়া, জ্যাক চৌধুরী, মামুন আহমদ, সামাদ আহমদ, আসাদ আহমদ, অপু আহমদ (১), জবলু মিয়া, রিমন মিয়া, জাবেদ মিয়া, আব্দুর রহমান, অপু আহমদ (২), মাজেদ মিয়া, লায়েক মিয়া, আব্দুল মোমিন, রুবেল আহমদ (১), রুবেল আহমদ (২), আমিনুল ইসলাম বাবলু, জুনেদ মিয়া প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ