বিশ্বনাথ বিডি ২৪ || 23 May, 2018, 9:37 PM || খেলাধুলা
রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের অনুশীলনে ফিরেছেন নেইমার। মঙ্গলবার তিনি দলের সঙ্গে অনুশীলন করেছেন। পায়ের ইনজুরির কারণে ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে আছেন এই ব্রাজিল তারকা। ব্রাজিলের রিওডি জেনিরোর পাশে তেরেসপলিসে ক্যাম্পে নেইমার এক ঘণ্টা সময় কাটান। ম্যানচেস্টার সিটিতে খেলা গ্যাব্রিয়েল জেসুস ও ড্যানিলোও এ দিন নেইমারের সঙ্গে অনুশীলনে অংশ নেন। অনুশীলনে এ দিন তিনি দূর পাল্লার ও ছোট শট নেন।



