বিস্তারিত
  • বিশ্বকাপে মরোক্কোর নেতৃত্বে বেনাশিয়া


    বিশ্বনাথ বিডি ২৪ || 18 May, 2018, 9:38 PM || খেলাধুলা


    আসন্ন বিশ্বকাপে মরক্কো ফুটবল দলের নেতৃত্ব রয়েছেন জুভেন্টাস ডিফেন্ডার মেহদি বেনাশিয়া। ২৩ সদস্যের চুড়ান্ত দল ঘোষণা করেছে দলটির কোচ হার্বে রেনার্ড। জুভেন্টাসকে দুইবার ইতালীয় লিগ কাপের শিরোপা পাইয়ে দেয়া এই ডিফেন্ডার ছাড়াও দলে রয়েছেন ইউরোপের ফুটবলে খেলা ১৮ খেলোয়াড়।
    রাশিয়া বিশ্বকাপে ‘বি’ গ্রুপে মরক্কোর প্রতিদ্বন্দ্বি দলগুলো হচ্ছে হচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, পর্তুগাল ও ইরান। ১৯৯৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের চূড়ান্তপর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছে মরোক্কো।
    স্কোয়াড- গোলরক্ষক: মুনির এল কাজুই, ইয়াসিনে বৌনৌ, আহমেদরেদা তাগনাউতি। রক্ষণভাগ: মেদি বেনাতিয়া, রোমেইন সাইস, ম্যানুয়েল দা কস্তা, বাদও বেনউন, নাবিল দিরার, আচরাফ হাকিমি, হামজা মেন্ডিল। মধ্যমাঠ: এম বারেক বৌসৌফা, করিম এল আহমাদি, ইউসেফ আইত বেনাসের, সোফিয়ান আমরাবাত, ইএনস বেলহান্ডা, ফয়সাল ফজর, আমিন হারিত, নরডিন আমরাবাত। আক্রমণভাগ: খালিদ বুয়াতাইব, আজিজ বুহাদ্দজ, আইউব এল কাবি, মেহদি চার্চেলা, হাকিম জিয়েচ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ